
বন্ধুত্বের প্রলোভন দেখিয়ে ভাঙ্গড়ের নবম শ্রেণির ছাত্রীকে ফুসলিয়ে মুর্শিদাবাদে নিয়ে গিয়ে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়।
মৃত ছাত্রীর নাম শাহানারা পারভিন। সে নারায়ণপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ও চন্দনেশ্বর থানার মৌলমুকুন্দ এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, অনলাইনের মাধ্যমে মুর্শিদাবাদের বাসিন্দা রেখসোনা খাতুন নামে এক তরুণীর সঙ্গে শাহানারার পরিচয় হয়েছিল। বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠার পর, গত ৯ অক্টোবর রেখসোনা তাকে মুর্শিদাবাদে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যায় ১১ অক্টোবর পরিবার খবর পায় শাহানারা অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। পরে অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজে, যেখানে শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে। পরিবার অভিযোগ, মুর্শিদাবাদে নিয়ে গিয়ে রেখসোনা ও আরও কয়েকজন যুবক মিলে শাহানারাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে।
রাজি না হওয়ায় তাকে মারধর করে জোর করে কীটনাশক খাইয়ে দেওয়া হয়। পরিবারের আরও অভিযোগ, শাহানারাকে হয়তো ধর্ষণও করা হয়েছে।
