আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণে গ্রেফতার সহপাঠী

0
232
ছবি সৌজন্যে : নিজস্ব

আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নির্যাতিতারই সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রাজদীপ রায়কে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ৮ অক্টোবর আনন্দপুর থানায় ধর্ষণের অভিযোগ করেছিলেন ঝাড়খণ্ডে বাসিন্দা ওই তরুণী।

তাঁর অভিযোগ ছিল ২৬ সেপ্টেম্বর আনন্দপুরে তার ফ্ল্যাটে গিয়েছিলেন রাজদীপ রায়। সেই সময় ফ্ল্যাটে একাই ছিলেন তরুণী। অভিযোগ সেই সুযোগে জোর করে মদ্যপান করিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভিনরাজ্যের বাসিন্দা এই তরুণী বাড়ি ফিরে গেলেও প্রথমে বাড়ির লোকজনদের কিছু জানায় নি। পরে সবটা জানালে তারাই থানায় অভিযোগ দায়ের করতে বলেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে সহপাঠী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে কসবা ল’কলেজকাণ্ডে গ্রেফতার নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়েছে আদালত।

এদিকে বোলপুর থানার অন্তর্গত এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে এক বছর ষাটের বৃদ্ধ। বোলপুর থানায় লিখিত অভিযোগ করে নাবালিকার পরিবার। তারপরেই ওই এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ। অভিযুক্ত নবীন হেমরমকে আজ বোলপুর আদালতে তোলা হচ্ছে।