দুর্গাপুরকাণ্ডে গ্রেফতার নির্যাতিতার সহপাঠী

0
201
ছবি সৌজন্যে : নিজস্ব

সন্ধেয় সাংবাদিক বৈঠক থেকে সহপাঠীর ভূমিকা নিয়ে সন্দেহপ্রকাশ করেছিলেন খোদ পুলিশ কমিশনার। এরপর রাতে সেই সহপাঠী ওয়াসিফ আলির গ্রেফতারের খবর সামনে এসেছে। আগেই ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।

মঙ্গলবার সকালেই নির্যাতিতার সহপাঠীকে নিয়ে পরানগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নিমাণ করেছে পুলিশ। এরপর সাংবাদিক বৈঠকে আসানসোল-দুর্গাপুরের কমিশনার সুনীল কুমার চৌধুরি বলেছেন। ধর্ষণে সরাসরি একজন যুক্ত বয়েছে। বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতা ছাত্রীর সহপাঠীর ভূমিকাও সন্দেহের উর্ধ্বে নয়। নির্যাতিতার বাবা সহপাঠীর বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। ঘটনার দিন রাত ৭টা ৫৮ মিনিট নাগাদ তরুণী ওই সহপাঠীর সঙ্গে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপর যখন নির্যাতিতাকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। তখন সেখান থেকে ৮টা ৪২ মিনিট নাগাদ ক্যাম্পাসে ফেরেন সহপাঠী।

সিসিক্যামেরায় দেখা গিয়েছে আবারও ৮টা ৪৮ মিনিট নাগাদ ক্যাম্পাস থেকে বেরোন ওয়াসিফ আলি। ৪১ মিনিট পর নির্যাতিতার সঙ্গে ফের ক্যাম্পাসে ফেরেন ওয়াসিফ। তাঁর বক্তব্যে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠী ওয়াসিফকে।