গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs চুইংগাম খাওয়া নিয়ে নাইনের ছাত্রকে কোপালো সহপাঠী

    চুইংগাম খাওয়া নিয়ে নাইনের ছাত্রকে কোপালো সহপাঠী

    0
    96
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পরীক্ষার হলে চুইংগাম খাওয়া নিয়ে বিবাদে সহপাঠীকে কোপালো ক্লাস নাইনের ছাত্র। উত্তর ২৪ পরগনার বনগাঁর নগেন্দ্রনাথ হাইস্কুলে ঘটনার জেরে শোরগোল পড়েছে।
    আরও অভিযোগ জখম ছাত্রকে হাসপাতালে না পাঠিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। জানা গিয়েছে বনগাঁর নগেন্দ্রনাথ হাইস্কুলে ক্লাস সিক্স থেকে নাইনের পরীক্ষা ছিল। পরীক্ষার হলে ক্লাস নাইনের পরীক্ষার্থী চুইনগাম খাচ্ছিল। সেই কথা পরীক্ষককে বলে দেওয়ার কথা জানিয়েছে আরেক সহপাঠী। সেই নিয়ে ওই পরীক্ষার পর সহপাঠীকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। পরীক্ষা শেষের পর স্কুলের গেটের সামনে অন্যান্যদের নিয়ে অপেক্ষা করছিল ক্লাস নাইনের ছাত্র তুহিন। অভিযোগ স্কুল থেকে বেরতেই তাঁকে মারধর করে তুহিন। তাঁকে বাঁচাতে যান সুনীল দত্ত নামে আরেক ছাত্র।
    অভিযোগ তখনই তুহিন ব্যাগ থেকে ছুরি বার করে সুনীলের পিঠে বসিয়ে দেয়। এরপরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তুহিন।