
মাইক বাজিয়ে ক্লাসরুম দখল করে চলছে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি। বাঁকুড়ার খাতড়ার চাকা নির্মলানন্দ হাইস্কুলে শিকেয় উঠেছে পঠনপাঠন।
ধামসা-মাদল বাজিয়ে চলছে নাচ, গানও। কর্মসূচির জেরে পঠনপাঠন শিকেয় ওঠার অভিযোগ করেছেন প্রধান শিক্ষক দেবকান্তি মহান্তি। তাঁর বলার পর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। তার আগে অবশ্য মাইক বাজছিল। তাঁর কথায় পঠনপাঠন এমন একটা বিষয় যে তার পাশাপাশি অন্য সরকারি প্রকল্প চালানো মুসকিল। প্রধান শিক্ষক জানিয়েছেন সরকারিভাবে চিঠি দিয়ে কর্মসূচির কথা আগে জানানো হয়েছিল বলে সরকারি কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়নি একইসঙ্গে স্কুল এবং সরকারি কর্মসূচি চালাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান শিক্ষক। প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে স্কুল চলাকালীন মাইক বাজিয়ে সরকারি কর্মসূচি চলতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তৃণমূলের আমলে স্কুলের পঠনপাঠন উঠে গিয়েছে বলে আক্রমণ করেছে বিজেপিও।
যদিও তৃণমূলের দাবি পঠনপাঠনে কোনও সমস্যা হ্যানি। সাধারণ মানুষ সমস্যার সমাধন করতেই উদ্যোগ নেওয়া হয়েছে।
