
অত্যন্ত শক্তিশালী হওয়ায় নিরাপত্তা আশঙ্কা তৈরি করেছে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। সেই আশঙ্কার জেরে মার্কিন নিষেধাজ্ঞায় অ্যানথ্রোপিক তাদের ক্লড ফাইভ ও মাইথোস ফাইভ মডেলের সেবা সাময়িকভাবে বন্ধ করেছে।
পাবলিক রিলিজের মাত্র কয়েক দিনের মধ্যেই আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জরুরি রপ্তানি নিয়ন্ত্রণ নির্দেশ জারি করা হয়। ওই নির্দেশে বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক আমেরিকার ভেতরে বা বাইরে যেখানেই থাকুক না কেন, এই নতুন এআই মডেলগুলো ব্যবহার করতে পারবেন না।শুধু সাধারণ ইউজার নয়, অ্যানথ্রোপিকের সঙ্গে যুক্ত বিদেশি প্রকৌশলী ও গবেষকদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য করা হয়েছে। ফলে আইনি জটিলতা এড়াতে বিশ্বজুড়ে সব ইউজারের জন্যই সাময়িকভাবে সার্ভিসটি বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।এর পর ৯ জুন অ্যানথ্রোপিক তাদের নতুন প্রজন্মের মাইথোস ক্লাসের দুটি মডেল ক্লড ফাইভ এবং ক্লড মাইথোস ফাইভ ওপেন করে। বাজারে ছাড়ার আগেই প্রতিষ্ঠানটি মডেলগুলোকে অতিরিক্ত শক্তিশালী বলে উল্লেখ করেছিল।মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর আশঙ্কা, এই এআই মডেল হ্যাকিং বা সাইবার নিরাপত্তা ভাঙার ক্ষেত্রে বিপজ্জনকভাবে ব্যবহৃত হতে পারে।
তাদের দাবি, একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে এই এআইকে ব্যবহার করে বিশ্ব আর্থিক ব্যবস্থা বা সামরিক নেটওয়ার্কে আঘাত হানার ঝুঁকি রয়েছে।উল্লেখ্য,অ্যানথ্রোপিকের সঙ্গে মার্কিন প্রশাসনের দ্বন্দ্বও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
