শিক্ষকদের জন্য বিনামূল্যে ‘ক্লড এআই’

0
109
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

শিক্ষকদের ক্লাসের কাজ আরও সহজ ও দ্রুত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক।তারা শিক্ষকদের জন্য তাদের প্রিমিয়াম চ্যাটবট ক্লড সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দিয়েছে।

আমেরিকায় এই সুবিধা চালু করা হয়েছে। সেখানকার সরকারি নিয়ম অনুযায়ী যাচাইকৃত কে-১২ পর্যায়ের শিক্ষকেরা ২০২৭ সাল পর্যন্ত এই সুবিধা পাবেন। ক্লড ফর টিচার্স নামের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের প্রতিদিনের ক্লাস নেওয়ার প্রস্তুতি ও পড়াশোনার পরিকল্পনা করার সময় বাঁচানো।এই সুবিধার আওতায় শিক্ষকেরা কোনো খরচ ছাড়াই ক্লড এআই-এর প্রিমিয়াম সব ফিচার ব্যবহার করতে পারবেন। তারা এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ক্লাসের জন্য লেসন প্ল্যান বা পড়ার পরিকল্পনা তৈরি করতে পারবেন। এছাড়া কুইজ বা পরীক্ষা নেওয়া, ক্লাসের বিভিন্ন খেলাধুলা বা কাজের নকশা করা এবং আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের পড়াশোনার মান অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তৈরি করা যাবে এই চ্যাটবট দিয়ে।শিক্ষকদের আরও সহজে কনটেন্ট বা কনটেন্ট তৈরি করতে সাহায্য করার জন্য ক্যানভা এডুকেশন-এর মতো প্ল্যাটফর্মকে এর সাথে অ্যাড করা হয়েছে।নিরাপত্তার বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, শিক্ষকদের এই চ্যাটবটের কথাবার্তা দিয়ে এআই মডেলকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে না। এছাড়া এটি শিক্ষার্থীদের তথ্যের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত মার্কিন আইন মেনে চলে।

বর্তমানে শিক্ষকেরা ক্লাসের বাইরের প্রশাসনিক কাজের চাপে থাকেন।অ্যানথ্রোপিক আশা করছে,এই প্রযুক্তির ফলে রুটিন মাফিক কাজগুলো সহজে হয়ে যাবে। ফলে শিক্ষকেরা শিক্ষার্থীদের পেছনে বেশি সময় দিতে পারবেন এবং পড়াশোনার মান উন্নত হবে।