
দিল্লিতে ক্লিন বোল্ড হতে চলেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।নির্বাচনের প্রাক্কালে আপকে নিশানা করেছে বিজেপি। অন্যদিকে, দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কেন্দ্রকে দায়ী করেছেন অরবিন্দ কেজরিওয়াল।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল ক্লিন বোল্ড হতে চলেছেন, কারণ দিল্লির জনগণের বিশুদ্ধ পানীয় জল, বিশুদ্ধ বাতাস এবং পরিষ্কার যমুনা প্রয়োজন। আপদা-এর লোকজন নারী-বিরোধী এবং তাঁরা দিল্লির মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীরও আপের হোর্ডিংয়ে কোনও স্থান নেই। এতে বোঝাই যায় মহিলাদের প্রতি কোনও শ্রদ্ধা নেই তাদের। এদিকে আপ সুপ্রিমো বলেছেন, সমগ্র দিল্লি সন্ত্রাসের কবলে, মানুষ খুবই আতঙ্কিত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঠিকই বলেছিলেন, দিল্লির আইনশৃঙ্খলা ভঙ্গুর অবস্থায় রয়েছে।
তিনি তাঁর সঙ্গে ১০০ শতাংশ একমত। দিল্লির মানুষ তাঁর সঙ্গে শতভাগ একমত। দিল্লিতে গুন্ডারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। গুন্ডাদের ১১টি দল রয়েছে, যারা দিল্লিকে ১১টি ভাগে ভাগ করেছে।









