গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk সোনমকে দিল্লি প্রবেশের অনুমতি, অনশন ভঙ্গ

    সোনমকে দিল্লি প্রবেশের অনুমতি, অনশন ভঙ্গ

    0
    119
    গ্রেফতারির তুমুল বিরোধিতার মধ্যে পরিবেশ-কর্মী সোনম ওয়াংচুকে দিল্লি প্রবেশের অনুমতি দিয়েছে পুলিশ।
    রাতে সোনম ওয়াংচুক-সহ আন্দোলনরীদের নিয়ে আসা হল মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে। সেখানেই আমরণ অনশন ভঙ্গ করেছেন বাস্তবের র‌্যাঞ্চো। লাদাখের পরিবেশ বাঁচানো, ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবি নিয়ে লে থেকে দিল্লির উদ্দেশে হেঁটে রওনা দিয়েছিলেন সোনম ওয়াংচুক। ১ সেপ্টেম্বর থেকে তাঁর সঙ্গে আছেন মোট ১৫০ জন লাদাখের বাসিন্দা। সোমবার বেশি রাতে তাঁরা এসে পৌঁছন হরিয়ানা-দিল্লির সিংঘু সীমানায়। পরিকল্পনা ছিল, সেখানে বিশ্রাম নিয়ে মঙ্গলবার তাঁরা আসবেন দিল্লির মজনু কা টিলা পর্যন্ত। বুধবার অর্থাৎ গান্ধীজয়ন্তীর দিন সেখান থেকে যাবেন রাজঘাটে।কিন্তু সিংঘু সীমানা পৌঁছতেই ১৫০ পদযাত্রী ও পরে বাসে করে আসা আরও ১০০ জনকে আটক করে দিল্লি পুলিশ। নিয়ম অনুযায়ী কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক করা যায় না। তাই মঙ্গলবার রাতের দিকে তাদের মুক্তি দেওয়ার কিছুক্ষণ বাদে ফের আটক করা হয়। সোমবার পুলিশের হাতে আটক হওয়ার পর থেকেই আমরণ অনশন শুরু করেন সোনম ওয়াংচুক, লাদাখ লোকসভা কেন্দ্রের সাংসদ হাজি হানিফা জানরা। তাদের দাবি ছিল, গান্ধীজয়ন্তীতে রাজঘাটে গিয়ে তবে ভঙ্গ করবেন অনশন। তা না হলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে কোনও একজনের সঙ্গে তাদের বৈঠক করাতে হবে।