
বেসরকারি হাসপাতালে লাগামছাড়া বিল আটকাতে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যামেন্টমেন্ট বিল পাস হয়েছে বিধানসভায়। সোমবার বিধানসভায় বিলটি পেশ করেছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
অন্যদিকে এই সংশোধনী বিল নিয়ে শাসকদল তৃণমলকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল দশা। বছর ঘুরলেই বিধানসভা ভোেট। তাই নজর ঘোরাতে তড়িঘড়ি এই বিল আনা হয়েছে। নতুন বিলেই ই প্রেসক্রিপশনে পাবলিক ডোমেইনে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা। আর জি কর থেকে শিক্ষা নিয়ে মহিলা চিকিৎসক, নার্স, রোগীদের নিরাপত্তা বাড়ানোর বিষয় এই সংশোধনীতে নির্দিষ্ট করে কিছু বলা নেই। এই বিষয়টি নিয়ে অবশ্যই সরকারের ভাবনাচিন্তা করা উচিত। জবাবে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন কোন চিকিৎসায় কি খরচ হয়েছে এবার রোগীকে জানাতে বাধ্য থাকবে বেসরকারি হাসপাতাল। পাশাপাশি তিনি বলেছেন ই প্রেসক্রিপশনে পাবলিক ডোমেইনে দেওয়ার কথা বলা হয়নি। এটা রোগী নিজেই পাবেন।
রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন। আর এখানে বিরোধী দলনেতা ই প্রেসক্রিপশন নিয়ে বিরোধিতা করছেন।








