বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান ক্লুনির

0
156
Clooney calls on Biden to step down
Clooney calls on Biden to step down

আমেরিকার নির্বাচনি দৌড় থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তার সবচেয়ে বড় সমর্থকদের একজন এবং ডেমোক্র্যাটিক দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি।এর কয়েক ঘণ্টা আগেই ঊর্ধ্বতন ডেমোক্র্যাট ও প্রাক্তন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসিও বাইডেনকে নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার তাগাদা দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট সরে দাঁড়াবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তার ব্যাপার।কিন্তু গত মাসের বিপর্যয়কর নির্বাচনী বিতর্কের পর জো বাইডেনকে প্রার্থি পদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। কারণ হাতে খুব বেশি সময় নেই। উল্লেখ্য,আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আর তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।নির্বাচন সামনে রেখে গত মাসের শেষ দিকে বাইডেন ও ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন। সিএনএনের আটলান্টা স্টুডিওতে হওয়া এই বিতর্কে ট্রাম্পের কাছে কার্যত নাস্তানাবুদ হয়েছেন ৮১ বছর বয়সী বাইডেন।মূলত এই বিতর্কের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের ওপর নিজের দলের ভেতর থেকে চাপ বাড়ছে।তবে বাইডেন এখন পর্যন্ত নির্বাচন করার বিষয়ে অনড় অবস্থানে আছেন।এরইমধ্যে,হলিউড অভিনেতা এবং ডেমোক্র্যাটিক পার্টির অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনির কণ্ঠেও শোনা গিয়েছে একই সুর। তিনি বলেছেন,প্রেসিডেন্ট তার ক্যারিয়ারে অনেক লড়াইয়েই জিতেছেন।কিন্তু একটি লড়াইয়ে তিনি জিততে পারেননি। আর তা হচ্ছে সময়ের বিপরীতে লড়াই।দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় মতামত বিভাগে ক্লুনি লিখেছেন তিনি,জো বাইডেনকে একজন সিনেটর, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসাবে ভালবাসেন। তাকে বন্ধুও মনে করেন। জো বাইডেনের ওপর তাঁর বিশ্বাস আছে।কিন্তু ১৫ জুনের অর্থ সংগ্রহ অনুষ্ঠানে তিনি যে বাইডেনকে দেখেছেন সে ২০১০ সালের বাইডেন,এমনকী ২০২০ সালের বাইডেনের মতোও ছিল না বলে ক্লুনি উল্লেখ করেছেন। হলিউড অভিনেতা জর্জ ক্লুনি বলেছেন,এই প্রেসিডেন্টকে নিয়ে নভেম্বরের নির্বাচনে জিততে পারা যাবে না।