চিড়িয়াখানা বন্ধ হোক, আহ্বান জয়া আহসানের 

0
115
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

প্রাণীদের বরাবরই খুব পছন্দ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার প্রমাণও ইতিমধ্যে দিয়েছেন বহুবার।

প্রাণীদের প্রতি ভালোবাসার প্রতিদানস্বরূপ পেয়েছেন প্রাণবিক বন্ধু সম্মাননাও। শেষ হাতির ওপর নির্যাতন বন্ধে হাইকোর্টে রিট করেছেন দেবী’খ্যাত অভিনেত্রী। জয়ার সেই রিটে আদালতের আদেশে বন্ধ হয় হাতি নির্যাতন।এবার চিড়িয়াখানা নামক জেলখানা বন্ধের আহ্বান জানিয়েছেন জয়া আহসান। সম্প্রতি এক সংবাদের জেরে তিনি এ কথা বলেছেন। প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানায় একটি ভালুকের শরীরে পচন ধরেছে। ইতিমধ্যে প্রাণীটির পায়ের অংশবিশেষ বিচ্ছিন্ন হয়ে গেছে।ভালুকটির শরীর থেকে ছড়াচ্ছে দুর্গন্ধও। ভালুকটিকে সারিয়ে তোলা কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।সংবাদটি নিজের ফেসবুকে শেয়ার করে জয়া আহসান লিখেছেন, চিড়িয়াখানাই পৃথিবীর সেই জেলখানা, যেখানে বিনা দোষে সাজা হয়।

বন্ধ করা হোক পৃথিবীর সব চিড়িয়াখানা নামক জেলখানা। জয়া আহসানের এমন কথায় একবাক্যে একমত পোষণ করেছেন নেটিজেনরা।