গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home West Burdwan গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের পোশাক উদ্ধার

    গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের পোশাক উদ্ধার

    0
    148
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গণধর্ষণকাণ্ডে গ্রেফতার ৫ অভিযুক্তর মধ্যে দু’জন শেখ বিয়াজউদ্দিন এবং শেখ নাসিরুদ্দিনকে নিয়ে কলেজ সংলগ্ন বিজড়া গ্রামে তাঁদের বাড়িতে নিয়ে গিয়েছে পুলিশ।

    মঙ্গলবার সকালে একদিকে যেমন পনর্নিমাণের কাজ শুরু হয়েছে অন্যদিকে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এবং দুর্গাপুর থানার পুলিশের টিম ২ অভিযুক্তকে নিয়ে বিজড়া গ্রামে পৌঁছয়। সেখান থেকে অভিযুক্ত ৫ জনের পোশাক উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। ঘটনার দিন যে পোশাক পরেছিল অভিযুক্তরা সেগুলো সংগ্রহ করে ফরেন্সিকে পাঠানো হয়েছে। অভিযুক্তদের মেডিকো লিগ্যাল টেস্ট করা হবে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে শুক্রবার সন্ধে ৭টা ৫৮ মিনিটে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা।

    অভিযোগ তখনই ৩ অজ্ঞাত পরিচয় যুবক তাদের ধাওয়া করে। কলেজ ক্যাম্পাস তেকে প্রায় ১ কিলোমিটার দূরে মোহনবাগান অ্যাভিনিউ। অভিযোগ জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন।