
ক্লড এআই মডেল দিয়ে চালিত একটি ব্রাউজার ভিত্তিক এআই এজেন্ট চালুর ঘোষণা করেছে অ্যানথ্রপিক। প্রাথমিকভাবে এজেন্টটির গবেষণা ভার্সন লঞ্চ করা হচ্ছে। ক্লড ফর ক্রোম নামে এই এজেন্টটি প্রথমে অ্যানথ্রপিকের ম্যাক্স প্ল্যানের নির্বাচিত এক হাজার গ্রাহকের জন্য ওপেন করা হচ্ছে।
পাশাপাশি আগ্রহী অন্যান্য ইউজারের জন্যও ওয়েটলিস্ট থাকছে।ক্রোমে একটি এক্সটেনশন অ্যাড করার মাধ্যমে নির্বাচিত ইউজাররা এখন ব্রাউজারের ভেতরের সব কনটেক্সট ধরে রেখে একটি সাইডকার উইন্ডোতে, ক্লড-এর সঙ্গে চ্যাট করতে পারবেন। ইউজাররা চাইলে এজেন্টকে তাদের হয়ে ব্রাউজারে কিছু কাজ করার অনুমতিও দিতে পারবেন।বিশেষজ্ঞদের মতে, ব্রাউজার দ্রুত এআই ল্যাবগুলোর পরবর্তী বড় যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে।লক্ষ্য হলো ব্রাউজার ইন্টিগ্রেশনের মাধ্যমে ইউজারদের জন্য আরও সহজভাবে এআই সিস্টেমের সঙ্গে সংযোগ তৈরি করা। অন্যদিকে,সম্প্রতি পারপ্লেক্সিটি তাদের নিজস্ব ব্রাউজার কমেট লঞ্চ করেছে।এতে এআই এজেন্ট ইউজারের বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে।
অন্যদিকে ওপেনএাই-ও তাদের নিজস্ব এআই-চালিত ব্রাউজার চালু করার খুব কাছে রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে, যার ফিচার কমেট-এর সঙ্গে অনেকটা মিল থাকতে পারে। এদিকে গুগলও সাম্প্রতিক মাসগুলোতে ক্রোমে জেমিনাই ইন্টিগ্রেশন অ্যাড করেছে।
