গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National মেঘবলয় : উত্তর ভারত জুড়ে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা

    মেঘবলয় : উত্তর ভারত জুড়ে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সুবিশাল পশ্চিমি ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর ভারতে। তা ছাড়া জম্মু-কাশ্মীর থেকে উত্তরাখণ্ড পর্যন্ত বিশাল একটি মেঘবলয় তৈরি হয়েছে। যা উপগ্রহচিত্রে ধরা পড়েছে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই উত্তর ভারত জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে। 
    অন্য দিকে, আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপরেও মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে। মৌসম ভবন জানিয়েছিল, ২৬ মে কেরলমে বর্ষা ঢুকবে। কিন্তু মৌসুমি বায়ুর গতি শ্লথ হওয়ায় বর্ষা আরও দু’দিন দেরিতে ঢুকতে পারে বলে আশা প্রকাশ করেছে মৌসম ভবন। তবে ১ জুনের আগেই দেশে বর্ষা প্রবেশের সম্ভাবনা জোরালো হচ্ছে। পরিস্থিতি অনুকূল থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তাপপ্রবাহের কবল থেকে মুক্তি পাওয়া যাবে।