অ্যাপ স্টোরে শীর্ষে ‘ক্লড’

0
71
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের কঠোর অবস্থান ও ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা চেষ্টার পরও চ্যাটজিপিটিকে ছাড়িয়ে অ্যাপল স্টোরের সবচেয়ে জনপ্রিয় ফ্রি অ্যাপের তালিকার শীর্ষে উঠে এসেছে অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ক্লড। 

অ্যাপলের আমেরিকার টপ ফ্রি অ্যাপ চার্টে শীর্ষস্থানে ছিল ক্লড। অ্যানথ্রপিকের প্রযুক্তি সরকারি বিভিন্ন সংস্থাতে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন, যার কেবল একদিন পরই অ্যাপটির জনপ্রিয়তায় এ হঠাৎ লাফ দেখা গিয়েছে।জনপ্রিয়তার এই বৃদ্ধিতে ইঙ্গিত মেলে, খবরের শিরোনামে আসায় অ্যানথ্রপিক উল্টো লাভবান হচ্ছে। নিজেদের এআই মডেলগুলোকে গণ নজরদারি বা সম্পূর্ণ অটোনমাস মরণঘাতী অস্ত্র তৈরিতে ব্যবহার করতে দিতে অস্বীকার করায় আলোচনায় আসে অ্যানথ্রপিক।গ্রাহকরা সম্ভবত সরকারের সঙ্গে চুক্তি ভেঙে যাওয়াকে গ্রাহক স্বার্থ ও নৈতিকতার প্রশ্নে অ্যানথ্রপিকের আপসহীন অবস্থানের প্রমাণ হিসাবেই দেখছেন। নিজের সোশ্যাল মিডিয়া ,ট্রুথ সোশাল-এ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লিখেছেন, অ্যানথ্রপিকের এই বামপন্থী পাগলরা যুদ্ধ বিভাগকে চাপে ফেলার চেষ্টা করে ভয়াবহ ভুল করেছে। আমাদের সংবিধানের বদলে তাদের নিজস্ব টার্মস অফ সার্ভিস মানতে বাধ্য করতে চায় তারা।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, অ্যানথ্রপিককে জাতীয় নিরাপত্তার জন্য সাপ্লাই চেইন ঝুঁকি হিসেবে তালিকাভুক্ত করার অনুরোধ করেছেন তিনি। ফলে আমেরিকার কোনো প্রতিরক্ষা ঠিকাদার তাদের কাজে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার করতে পারবে না।