বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, তলিয়ে গিয়েছেন ৩ জন

0
162
ছবি সৌজন্যে : এক্স

হায়দরাবাদে ভারী বৃষ্টিতে ভেসে গিয়েছেন ৩ জন। তাঁদের খোঁজ মিলছে না। নিখোঁজ পারসিগুট্টা এলাকার এক বাসিন্দা। গির্জার কাছ থেকে তাঁর স্কুটার উদ্ধার করা হয়েছে।

এছাড়া নামপাল্লি এলাকা থেকে নিখোঁজ হয়েছেন এক যুবক। ইতিমধ্যেই তিনজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে গোটা হায়দরাবাদ শহরে। শেষ ২৪ ঘন্টায় মোট ২৪৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিদ্দিপেটের নারায়ণরাওপেট এলাকায়।এছাড়া আবদুল্লাপুরমেট-ঠাঠিয়ানরম এলাকায় বৃষ্টি হয়েছে ১২৮ মিলিমিটার। পাশাপাশি মুশিরাপাট এলাকাতে বৃষ্টি হয়েছে ১২৪ মিলিমিটার।

ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে তৎপর তেলেঙ্গানা প্রশাসন। প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী। বড়সড় বিপদ ঠেকাতে বানজারা হিলস এলাকাতে তৈরি করা হয়েছে কন্ট্রোল সেন্টার।