গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports ড্রয়ে শুরু ক্লাব বিশ্বকাপ, নায়ক আর্জেন্টাইন গোলরক্ষক

    ড্রয়ে শুরু ক্লাব বিশ্বকাপ, নায়ক আর্জেন্টাইন গোলরক্ষক

    0
    214
    ছবি সৌজন্যে : এক্স

    ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠল ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্লাব ইন্টার মায়ামি ও আফ্রিকার চ্যাম্পিয়ন আল আহলি। দুই দলের লড়াই জমজমাট হলেও শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচটি। আলো ছড়িয়েছেন দুই গোলকিপার,ইন্টার মায়ামির অস্কার উসতারি ও আল-আহলির মোহাম্মদ এল শেনাওয়ি।

    প্রথমার্ধের শেষ দিকে,৪৩ মিনিটে ঘটে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।মায়ামির খেলোয়াড় তেলাস্কো সেগোভিয়া বক্সে আল আহলির বদলি খেলোয়াড় জিজোকে ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। রিপ্লেতে ঘটনাটি কিছুটা বিতর্কিত মনে হলেও রেফারির সিদ্ধান্ত বদলায়নি। স্পট কিক নিতে আসেন অভিজ্ঞ ফরোয়ার্ড ত্রেজেগে।তিনি ধোঁকা দিতে চেয়েছিলেন আর্জেন্টাইন গোলকিপার অস্কার উসতারিকে। বাঁ দিকে লক্ষ্য করে শট নেন তিনি, কিন্তু অভিজ্ঞ উস্তারি বাঁ দিকে ঝাঁপিয়ে অসাধারণ এক সেভে মায়ামিকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করেন।অন্যদিকে লিওনেল মেসি মাঝে মধ্যে হুমকি হয়ে উঠলেও আল আহলির রক্ষণ ভেঙে তার প্রভাব বিস্তার করাটা বেশ কঠিন হয়ে পড়ে।

    তবে ম্যাচের শেষদিকে ফাফা পিকল্টের হেডে মেসির একটি পাস থেকে গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।কিন্তু আল আহলির অধিনায়ক ও গোলরক্ষক মোহাম্মদ এল শেনাওয়ি দারুণ সেভ করে দলকে রক্ষা করেন।শেষ পর্যন্ত উস্তারি ও এল শেনাওয়ির অসাধারণ গোলকিপিংয়ের কারণে দু দলই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ইন্টার মায়ামি ০, আল আহলি ০। ম্যাচসেরার পুরস্কার উঠেছে উসতারির হাতে।