
বিধানসভা ভোটের জন্য ফেব্রুয়ারি মাসের চারদিন দিল্লিতে বন্ধ থাকবে ক্লাব ও পানশালা। এমনই নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার। দিল্লির আবগারি দফতরের তরফে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের জন্য আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এবং তার পর ৮ ফেব্রুয়ারি দিল্লি শহরের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে।
পানশালাগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোট রয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি গণনার দিন। তবে ভোটের দু’দিন আগে থেকে দিল্লিতে মদ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
গণনার দিনও বন্ধ থাকবে পানশালা এবং মদের দোকান। দিল্লির বিধানসভা ভোটের লড়াই এ বার মূলত ত্রিমুখী। শাসকদল আপ-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের।








