
ঘূর্ণিঝড় দানা-র আতঙ্কে ৯ জেলায় স্কুল বন্ধের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্য শিক্ষা দফতরের তরফে স্কুল বন্ধের বিজ্ঞপ্তিও জারি হয়েছে।
বুধবার থেকে শনিবার ৪ দিন এবং রবিবার নিয়ে কার্যত ৫ দিন ৯ জেলায় ক্লাস বন্ধ থাকবে স্কুল-কলেজ গুলোয়। ঘূর্ণিঝড় দানা নিয়ে আগেই লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। স্বাভাবিকভাবে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা এই ৯ জেলাতেই ঝড়ের প্রভাব বেশি থাকার আশঙ্কা থেকেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।









