গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata হাইকোর্টে ইডি-র মামলায় মুখ্যমন্ত্রী, সিপি-ডিজিকে পার্টি

    হাইকোর্টে ইডি-র মামলায় মুখ্যমন্ত্রী, সিপি-ডিজিকে পার্টি

    0
    61
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আইপ্যাক তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় এবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে পিটিশন দাখিল করেছে ইডি। হাইকোর্টে ইডির করা পিটিশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার, সিপি মনোজ ভর্মা, ডিজি রাজীব কুমার, ডিসি সাউথকে পার্টি করা হয়েছে।

    পরো ঘটনায় মুখ্যমন্ত্রী এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। জোর করে অবৈধভাবে যে জিনিসগুলো মুখ্যমন্ত্রী তুলে এনেছেন সেগুলো ইডির হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি যে ডিজিটাল এভিডেন্স ল্যাপটপ, মোবাইল, হার্ডডিস্ক মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন সেগুলো যাতে ট্যাম্পারিং না করা হয় ইডি চায় হাইকোর্ট এব্যাপারে নির্দেশ দিক। ইডিকে যেভাবে কাজে বাধা দেওয়া হয়েছে, অসাংবিধানিক ও অবৈধ বলে ঘোষণা করার দাবি জানানো হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার দাবি জানানো হয়েছে হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আদালত মামলার অনুমতি দিয়েছে। একই বেঞ্চে আগেই তৃণমূল কংগ্রেসের দায়ের করা পাল্টা মামলাটিও উঠেছে।

    এদিকে মুখ্যমন্ত্রীকে পার্টি করায় ইডি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় আইপ্যাককাণ্ডে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট পুলিশকর্তাদের যুক্ত করার আবেদন জানিয়েছিলেন। ইডির এই পদক্ষেপ যথাযথ। বাংলার মানুষ কঠিন পদক্ষেপ চায়।