জন্মাষ্টমীতে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী-রাজ্যপালের, বেলুড়ে কাঠামো পুজো

0
215
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
চিরাচরিত প্রথা মেনেই জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো হয়েছে বেলুড় মঠে। স্বামী বিবেকানন্দের হাত ধরে ১৯০১ সালে প্রথম দুর্গা পুজো হয় মঠ প্রাঙ্গণে।
নিয়ম মত জন্মাষ্টমীর ভোরে মূল মন্দিরে ঠাকুরের মঙ্গলারতির পরে কাঠামো পুজো শুরু হয়। মঠের সন্ন্যাসী এবং মহারাজেরা পুষ্প অর্ঘ্য দিয়ে অর্পণ করেছেন। মধ্যচরণ গীতা পাঠ আরতি প্রভৃতি হয়েছে। অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের ভেতরে ফুলমালা দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করা হয়েছে। চণ্ডীপাঠ ও পূজার্চনার মাধ্যমে কাঠামো পুজো করা হয়েছে। এককথায় এদিন থেকেই দেবী দুর্গার আবাহন শুরু হয়ে গেল বেলুড় মঠে। এদিকে, জন্মাষ্টমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবস উপলক্ষেও সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রাজ্য তথা দেশজুড়ে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। এদিকে, জন্মাষ্টমী উপলক্ষে পশ্চিমবঙ্গের সকল ভাই ও বোনদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল লিখেছেন, ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রেম এবং প্রজ্ঞা পথ আলোকিত করুক। অন্যদিকে, শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দুই দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘে।
এ উপলক্ষে আয়োজিত করা হয়েছে বিশেষ পুজো, গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক কর্মসূচি। ভোর থেকেই ভক্তরা বিশেষ পুজো ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমিয়েছেন।