
ইডির অভিযানের প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত ৭ কিলোমিটার মিছিলের নেতৃত্বে ছিলেন মমতা বন্দোপাধ্যায়।
ওই মিছিলে দেব, সোহম সহ একাধিক সেলিব্রিটি থেকে তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে অসংখ্য কর্মী সমর্থকরা পা মিলিয়েছেন। মিছিলের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেছেন রাস্তাই পথ দেখাবে। যাদবপুরের মাটি আন্দেলনের মাটি। ইডি-বিজেপির চক্রান্ত বাংলা বরদাস্ত করবে না।
আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন এবং তাঁর সল্টলেকের অফিসে ইডির অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি ইডিকে দিয়ে তৃণমূলের ইলেকশন স্ট্র্যাটেজি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সেই উদ্দেশ্যেই অভিযান চালিয়েছে ইডি।
