গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata রাষ্ট্রপতিকাণ্ডে সেই সুধাকরকে বদলি

    রাষ্ট্রপতিকাণ্ডে সেই সুধাকরকে বদলি

    0
    35
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাষ্ট্রপতিকাণ্ডে শিলিগুড়ির সিপি সি সুধাকরকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র। রবিবার রাজ্য পুলিশের রদবদলে সিপি সি সুধাকরকে এবার উত্তরবঙ্গের আইজিপি পদে পাঠানো হয়েছে। এর আগে কেন্দ্রের ডেপুটেশনের কারণে দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে শুক্রবারই নবান্নে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
    শুধু সিপি সি সুধাকরকেই নয় আইএএস, আইপিএস সহ কয়েক ডজন পুলিশ আধিকারিককে বদলি করেছে নবান্ন। রবিবার দুপুরে ভবানী ভবন থেকে জারি করা নির্দেশিকায় একসঙ্গে ২৭ জন পুলিশ ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। এই তালিকায় যেমন রয়েছেন আইসি, তেমনই গুরুত্বপূর্ণ পদে থাকা পুলিশ আধিকারিকরাও রয়েছেন। শ্রীরামপুরের আইসি সুখময় চক্রবর্তীকে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় শ্রীরামপুরের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি-র ইন্সপেক্টর সুদীপ্ত চক্রবর্তীকে। একইভাবে জলপাইগুড়ির কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তকে দার্জিলিংয়ের ডিআইবিতে পাঠানো হয়েছে। ওই থানার আইসি হচ্ছেন বিধাননগর কমিশনারেটের মৌমান চক্রবর্তী। দমদম থানার আইসি সুপ্রকাশ পট্টনায়ককেও বদলি করা হয়েছে আইবিতে। তাঁর জায়গায় পূর্ব বর্ধমানের হাইওয়ে ইন্সপেক্টর মনোজিত ধারাকে আনা হয়েছে। এছাড়াও নিমতা, জগদ্দল, রামপুরহাট, কোতোয়ালি, কেশপুর সহ একাধিক থানার দায়িত্বে বদল করা হয়েছে।
    এরইমধ্যে পুরোহিত এবং মোয়াজ্জেনদের মাসিক ভাতা বৃদ্ধি করেছে রাজ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুরোহিত ও মোয়াজ্জিমদের মাসিক ৫০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে তাঁরা ২ হাজার টাকা করে ভাতা পাবেন।