এবার নিউটাউনে বিশ্ব অঙ্গন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
114
ছবি সৌজন্যে :ফেসবুক
এবার পশ্চিমবঙ্গে গড়ে উঠবে বিশ্ব অঙ্গন। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হিডকোর সঙ্গে, পিপিপি মডেলে নিউটাউনে প্রায় ২৫ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করা হচ্ছে। ওয়াল্ড ট্যুর, বিভিন্ন ইনোভেশন, এন্টারটেনমেন্ট, কালচারাল প্রোগ্রাম সহ বিভিন্ন ক্রিয়েটিভিটির কাজে অংশ নেওয়া সম্ভব হবে। কাজেই এটা একটা আন্তর্জাতিক  মানের পার্ক। যার নাম ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক। সংক্ষেপে যার নাম আইটি টেক পার্ক আর বাংলায় হবে বিশ্ব অঙ্গন। যারা ওয়ার্ল্ড ট্যুরে আসেন, তথ্যপ্রযুক্তি, বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তাদের সুবিধে করে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুরুলিয়া, দুর্গাপুর, পানাগড়ে একাধিক সংস্থাকে জমি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি এরাজ্যে শিল্পের জন্যও আরও অনেকে জমি চাইছে। রাজ্য সরকারের লক্ষ্য দ্রুত শিল্পায়ন।