ডক্টরেট ডিগ্রি ব্যবহার নয়, “গণশত্রু”দের টার্গেট মুখ্যমন্ত্রীর

0
88
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
গণশত্রুদের জবাব দেবে মানুষই। বিদেশ সফর নিয়ে লাগাতার বিরোধীদের কুৎসা প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বিরোধীদের গণশত্রুর সঙ্গে তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রয়োজনে তাঁকে অসম্মান করুন। কিন্তু দয়া করে বাংলার মাকে অসম্মান করবেন না। মনে রাখবেন, তিনি যখন দেশের বাইরে যান, তখন ভারতীয় হিসেবেই যান। তাই তাঁকে অসম্মান করা মানে দেশ মাতৃকাকে অসম্মান করা। তাঁর আরও মন্তব্য, নিজের ডিগ্রি কখনও ব্যবহার করেন,না। সেন্ট জেভিয়ার্স তাঁকে সাম্মানিক ডিলিট দিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়েও দিয়েছে। তিনি তার পরেও কোনোদিনও নামের আগে ডক্টরেট লেখেননি। একইসঙ্গে তাঁর মন্তব্য,তিনি অতি সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে পড়েছেন।
কিন্তু সাধারণ বলে অপমান করতে পারেন না। শিক্ষার অধিকার মানবসভ্যতার, মানবিকতার। শিক্ষা অপমান করতে শেখায় না।