
মুখ্যমন্ত্রী যখন কালোবাজারি হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তখন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন কবে কালোবাজারি বন্ধ হল কবে।
তাঁর কথায় এর আগে হঠাৎ করে আলু রফতানি বন্ধ করেছিলেন। যার জেরে সমস্যায় পড়েছিলেন কৃষকরা। কোনও কোনও রাজ্যে পশ্চিমবঙ্গের থেকে পেট্রোল-ডিজেলের দাম ১০ টাকা কম। তা হলে কিভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করবেন মুখ্যমন্ত্রী। অন্য রাজ্যের থেকে এরাজ্যে জ্বালানির দাম ১০ টাকা বেশি হলে ট্রান্সপোর্ট খরচ বাড়বে।
স্বাভাবিকভাবে বাজারের দামও বেশি হবে। বাজারের দামবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করার কোনও সচিবেরই ক্ষমতা নেই।






