পরিস্থিতির সুযোগে কালোবাজারি বরদাস্ত নয়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

0
235
ছবি সৌজন্যে :ফেসবুক
পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ কালোবাজারি করলে রেয়াত করা হবে না। হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন কালোবাজারি যে করবে তার সব জিনিসপত্র সরকার বাজেয়াপ্ত করবে। বাজারদর খতিয়ে দেখতে কড়া নজরদারির কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তবে অভিযানের নামে কেউ টাকা তোলার চেষ্টা করলে তারও অবস্থা খারাপ হবে। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, হয়ত ভাবছেন যে কাশ্মীরের ওপর দিয়ে সব যাবে। তেমনটা নাও হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতির সুযোগে কেউ কেউ কালোবাজারির চেষ্টা করতে পারে। হঠাৎ করে দাম বাড়িয়ে বাজারে অচলাবস্থা সৃষ্টি করতে পারে। তাঁর দাবি রাজ্যের ৫১৮ টি হিমঘরে পর্যাপ্ত আলু মজুত রয়েছে। যা চাহিদার থেকে বেশি।
রাজ্য সরকার সেদিকে নজর রাখবে। এছাড়া বাজারে মাছ-মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন।