গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Hooghly পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে : মুখ্যমন্ত্রী

    পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে : মুখ্যমন্ত্রী

    0
    217
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পহেলগাঁও হামলার পর থেকে সীমান্তে টহলদারি বাড়িয়েছে বিএসএফ।সেই কাজ করতে গিয়ে ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে নিখোঁজ হয়েছেন বঙ্গসন্তান, বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।

    গত ১৩ দিন ধরে খোঁজ নেই তাঁর। সম্ভবত পাক রেঞ্জার্সের হাতে বন্দি তিনি। এই পরিস্থিতিতে পূর্ণম কুমার সাউকে ফেরানোর দাবিতে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বহরমপুর রওনা হওয়ার আগে হাওড়ার ডুমুরজলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, খুবই দুঃখজনক ঘটনা। পশ্চিমবঙ্গের জওয়ান, সাউজির খবর নেই। রাজ্য সরকারের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে।তবে এ বিষয়ে বিদেশমন্ত্রক এখনও কোনও তথ্য প্রকাশ্যে আনেনি। সম্পূর্ণ অন্ধকারে পরিবার।বিএসএফের তরফে শুধুই আশ্বাস মিলেছে, তাঁকে ফিরিয়ে আনা হবে। তাতে মোটেই আশ্বস্ত হতে পারছেন না পূর্ণম কুমার সাউ-র অন্তঃসত্ত্বা স্ত্রী।

    অন্যদিকে, বহরমপুরে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার সুতি ও সামশেরগঞ্জে যাবেন তিনি। সেখানে পুলিশের গুলিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। সেখানেই নিয়ে আসা হচ্ছে পহেলগাঁও নিহত তেহট্টের প্যারা কমান্ডার কটু আলী শেখের স্ত্রীকে। সেখানেও রাজ্য সরকারের তরফে তাঁকে সবরকমের সাহায্য কর হবে।