রেমাল মোকাবিলায় প্রশাসনিক কাজে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী

0
163
Chief Minister is satisfied with the administrative work to deal with Remal
Chief Minister is satisfied with the administrative work to deal with Remal
ভয় নয়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবলীলার পর সতর্ক থাকতে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, বঙ্গোপসাগরের উপকূলে। প্রতিবছরই তাই নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়।
এবারেও সাইক্লোন রেমালে’র প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জেলাজুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার জীবনহানি তুলনামূলকভাবে অনেক কম। পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে তাঁর আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ঝড়ের মোকাবিলায় তৎপর রয়েছে রাজ্য প্রশাসন। ঝরে ক্ষতিগ্রস্তদেরও সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।