রেড রোডে অসুস্থ ছাত্রছাত্রীরা, হাসপাতালে দেখে গেলেন মুখ্যমন্ত্রী

0
130
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রবল গরমে রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গিয়ে অসুস্থ ৩৯ জন ছাত্রছাত্রী। তড়িঘড়ি কচিকাঁচাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়েই রেড রোডের অনুষ্ঠান থেকে সোজা এসএসএকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপরেই হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানিয়েছেন ভয়ের কিছু নেই। গরমে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন সবাই ঠিক আছে। আশ্বস্ত করে বলেছেন চিন্তার কিছু নেই। সবাইকে মিষ্টি খাইয়ে আদর করে এসেছেন। ছাত্রীদের চুলগুলো গার্ডার দিয়ে বাঁধা ছিল। তিনি সেগুলো খুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেছেন ফতেমা শেখ নামে এক ছাত্রী একটু অসুস্থ হয়ে পড়েছিল। বেশি টেনশনের জন্যই এমনটা হয়েছে। চিকিৎসকরা সবটাই দেখছেন। তাঁর সংযোজন ভালবেসেই অর্ধেক রোগ ভাল হয়ে যায়। এর আগে সোমবার রেড রোডে মহড়ার সময়েও অসুস্থ হয়ে পড়েছিল কয়েকজন ছাত্রী।
তাদের কয়েকজনকে এসএসকেএম, মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। পরে দুপুরের দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ছাত্রছাত্রীদের।