
বেসরকারি হাসপাতালের মতই সুযোগ সুবিধে মিলবে এবার এসএসকেএমে।
এসএসকেএমে দ্বিতীয় উডবার্ন ব্লকের উদ্বোধন করে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন দ্বিতীয় উডবার্ন ব্লকে জনসাধারণের জন্য অনন্য ওয়ার্ড। এসএসকেএম-এ ১৩১টি কেবিনের দ্বিতীয় উডবার্ন ব্লক তৈরি হয়েছে। যা বেসরকারি হাসপাতালকেও টেক্কা দেবে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন বেসরকারি হাসপাতালে সবাই সুযোগ পায় না। এখানে যে ভাড়া ধার্য হয়েছে তা অনেকটাই কম হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখানে কিছু লাইফ সেভিংস বেড রয়েছে।
প্রাইভেট হাসপাতালে এর ভাড়া অনেক বেশি। সেখানে এসএসকেএমে একই পরিষেবা মিলবে অনেক কম টাকায়।









