গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata শুরু বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন

    শুরু বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন

    0
    139
    ছবি সৌজন্যে : এক্স
    বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দু’দিনের বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। বুধবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব ড. মনোজ পন্থ, ডিআইজি রাজীব কুমার সহ অন্যান্যরা পৌঁছে যান বিশ্ববাংলা কনভেনশন সেন্টার প্রাঙ্গনে।
    সম্মেলন আয়োজনের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলে সামগ্রিক পরিস্থিতি ঠিকঠাক রয়েছে কিনা সেবিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। এবারে সম্মলেন রয়েছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল। এছাড়াও ৪০ টি দেশের প্রতিনিধিরাও রয়েছেন। ভুটানের রাজার একজন প্রতিনিধি থাকছেন। নিউটাউনে আয়োজিত সম্মেলনে এবারে রয়েছে, পটশিল্পীদের দ্বারা নির্মিত কারুকার্য, মহিলাদের জন্য বেতের ব্যাগ, ব্যাঁশের ঘর সাজানোর টুকিটাকি, হস্তচালিত তাঁত যন্ত্র ইত্যাদি।
    সরকারের আশা অন্যান্যবারের মতো এবারেও কয়েক হাজার কোটির বিনিয়োগ আসতে চলেছে রাজ্য।