গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home East Medinipur ভয়ঙ্কর খেলা, কমিশনের ডিক্লারেশন ফর্মে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

    ভয়ঙ্কর খেলা, কমিশনের ডিক্লারেশন ফর্মে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

    0
    228
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোটার লিস্টে নাম তুলতে বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ডিক্লারেশন ফর্ম নিয়ে আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তাঁর দাবি ভয়ঙ্কর খেলা চলছে। বিহার বাহানা, কমিশনের টার্গেট পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর সাফ কথা এরাজ্যের পরিযায়ী শ্রমিক এবং তরুণ প্রজন্মের একটা বড় অংশকে ভোটার তালিকা থেকে বাদ দিতে চক্রান্ত চলছে। অনলাইনের মাধ্যমে ভিনরাজ্যের ভোটারকে এরাজ্যের ভোটার তালিকায় ঢোকানোর ষড়যন্ত্র করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশনের তরফে তাঁর কাছে ২ চিঠি এসেছে। তা প্রাথমিকভাবে দেখতে গিয়ে ১৮ এবং ১৯ নম্বর পাতায় নির্দশিকায় বলা হয়েছে ডিক্লারেশন ফর্ম পূরণের সময় বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে।
    মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন সাধারণ মানুষ কিভাবে বার্থ সার্টিফিকেট পাবেন। এ প্রসঙ্গে নিজের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন তিনিও তো নিজের মা-বাবার জন্ম সাল জানেন না।