
এক দেশ, এক ভোট বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনে দিতেই ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন বিরোধীরা সঙ্গত কারণে উদ্বেগ জানালেও এক দেশ এক ভোট বিল নিয়ে বুলডোজার চালিয়েছে মন্ত্রিসভা। তাঁর কথায় এটা শুধু অসাংবিধানিকই নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন এই বিল কোনও সুষ্ঠুভাবে বিবেচিত সংস্কার নয়, এটি স্বৈরাচারী পদক্ষেপ। যা ভারতের গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি স্পষ্ট করেছেন তাঁর দলের সাংসদরা এই জনবিরোধী বিলটির কঠোরভাবে বিরোধিতা করবে। শেষে তিনি লিখেছেন দিল্লির একনায়কতন্ত্রী সিদ্ধান্তের কাছে কখনও মাথা নত করবে না তৃণমূল।
এই সংগ্রাম ভারতের গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার লড়াই। বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ, এক ভোটে অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহে সংসদে পেশ হতে পারে বিলটি।








