গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home West Burdwan শোভাযাত্রা-সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের জন্মজয়ন্তী পালন চুরুলিয়ায়

    শোভাযাত্রা-সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের জন্মজয়ন্তী পালন চুরুলিয়ায়

    0
    180
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী পালন করা হয়েছে জন্মভিটে চুরুলিয়ায়। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নজরুল মেলার সূচনা হয়।
    কবির জন্মবার্ষিকী এবং ৪৫ তম নজরুল মেলাকে ঘিরে সেজে উঠেছে চুরুলিয়া। বর্ণাঢ্য শোভাযাত্রা চুরুলিয়া গ্রাম প্রদক্ষিণ করেছেন। কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা মেলা কমিটির সদস্য শান্তনু ব্যানার্জি বলেছেন ৫ দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। যদিও অনুষ্ঠানে ওই গ্রামের বাসিন্দা কবির পরিবারের সদস্যদের ডাকা হয়নি বলে অভিযোগ উঠেছে।
    যদিও অভিযোগ অস্বীকার করে মেলা কমিটির সদস্য অধ্যাপক শান্তনু ব্যানার্জি জানিয়েছেন সংবাদমাধ্যমে তারা বিজ্ঞাপন দিয়ে গ্রামের মানুষ ও সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন।