গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ডিএ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না মমতা

    ডিএ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না মমতা

    0
    43
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএ নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ নির্দেশের পরেই রাজ্য সরকারি কর্মীদের পেনশনের প্রসঙ্গ টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন সুপ্রিম কোর্টের রায়ের কপি তিনি হাতে পাননি। সেটা পড়ে দেখবেন।

    রায় নিয়ে তিনি কিছু বলতে চান না। যে কমিটি গড়ার নির্দেশ দিয়েছে, তাতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা আছেন। পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি ওই কমিটিতে নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্যেও একটি গঠন করা হয়েছে। তাঁদের মতামত নিয়ে কাজ হবে। এরপরেই কেন্দ্রীয় হারে ডিএ বিতর্কে রাজ্য সরকারি কর্মীদের পেনশনের প্রসঙ্গ টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন আর কোনও রাজ্যে পেনশন দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে যা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না।

     

    পেনশন বন্ধ করে দিলে সরকারের অনেক টাকা বেঁচে যেত। কিন্তু যাঁরা পেনশনের ওপর নির্ভরশীল তাঁরা মুশকিলে পড়বেন।