গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata এখনও জন্মাননি, নামটাও পছন্দ না মুখ্যমন্ত্রীর

    এখনও জন্মাননি, নামটাও পছন্দ না মুখ্যমন্ত্রীর

    0
    155
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    এখনও জন্মাননি, যেদিন মৃত্যু হবে সেদিন তিনি জন্মাবেন,মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য স্টেডিয়ামে পড়ুয়াদের এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি এখনও জন্মাননি।

    তাঁর জন্মদিন ৫ জানুয়ারিও নয়। তা সত্ত্বেও উদযাপন, তাঁর পছন্দ নয়।উল্লেখ্য ,ক দিন আগেই লোকসভার নথি অনুযায়ী তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিখ্যাত জনেরা। আর সে প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর মন্তব্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু কীভাবে ৫ জানুয়ারি তাঁর জন্মদিন হল? মজার ছলে সেই গল্প বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, তাঁকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন বাবা। স্বাভাবিকভাবেই শিক্ষকরা তাঁর জন্মদিন জানতে চান। কিন্তু তাঁর বাবা বলতে পারেননি। তিনিই নাকি শিক্ষককে বলেছিলেন, একটি দিন লিখে নিতে। সেই থেকেই সমস্ত সার্টিফিকেটে তাঁর জন্মদিন ৫ জানুয়ারি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁর জন্মের সময় বাড়িতেই প্রসব হতো।ফলত কারও পক্ষেই সঠিক দিনক্ষণ বলা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,জন্মদিন, নাম, কোনওটাই তাঁর পছন্দ নয়। একাধিকবার পালটে ফেলবেনও ভেবেছেন কিন্তু ঘটনাচক্রে তা হয়নি।

    সে প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী ফের বাম আমলে তাঁর উপর হওয়া নির্যাতনের কথাও বলেছেন। বলেছেন, তিনি এক জীবন্ত লাশ।