গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু,সিইএসসিই দায়ী : মুখ্যমন্ত্রী

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু,সিইএসসিই দায়ী : মুখ্যমন্ত্রী

    0
    95
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দুর্যোগের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আর এই মৃত্যুর জন্য সিইএসসি-কেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছেন, এর দায় সিইএসসি-কে নিতে হবে। এখনই তাঁরা জরুরি ভিত্তিতে কর্মীদের নামাক। এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। বেসরকারি ওই বিদ্যুৎ বণ্টন সংস্থাকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখানে ব্যবসা করছে। আর পরিকাঠামো আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে। আর এখানে আধুনিকীকরণের কাজ করছে না। বলতে বলতে তাঁর মুখ ব্যথা হয়ে গিয়েছে।

    একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি মৃতদের পরিবারের পাশে থাকবেন। সিইএসসি-র কাছে মৃতদের পরিবারের এক জনকে চাকরি দেওয়ার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।