মোদীকে জানিয়েও লাভ হয়নি, ফের ডিভিসিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

0
157
ছবি সৌজন্যে :ফেসবুক
না জানিয়ে জল ছাড়ায় রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ফের ডিভিসিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার বলেও কোনও কাজ হয়নি।
একইসঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি। মঙ্গলবার বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে ১৮ জুন থেকে এখনও পর্যন্ত ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিভিসি। বারবার বলার পরেও ওরা সংস্কার করবে না, উল্টে নিজেদের বাঁচাতে জল ছেড়ে দিচ্ছে, আর বাংলা ডুবছে প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লিখেছেন। তারপরেও জল ছেড়েই চলেছে ডিভিসি। তাঁর আরও অভিযোগ অসমে বন্যা মোকাবিলায় কেন্দ্রের সাহায্য পেলেও পশ্চিমবঙ্গ বঞ্চিতই রয়ে গিয়েছে একইসঙ্গে বন্যা পরিস্থিতির  জন্য রাজ্য প্রশাসনকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। সচিব, ডিএম এবং এসপিদের নজর রাখতে নির্দেশ দিয়েছেন।
বন্যা বিধ্বস্ত জেলাগুলোয় ওষুধ, সাপে কাটার অ্যান্টি ভেনম ইনজেকশন পর্যাপ্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও ডিভিসির ছাড়া জলে বন্যাকে ম্যান মেড বন্যা বলে অভিহিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।