গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata গঙ্গাসাগরে ১৭০০ কোটির ব্রিজ, শিলান্যাস মুখ্যমন্ত্রীর 

    গঙ্গাসাগরে ১৭০০ কোটির ব্রিজ, শিলান্যাস মুখ্যমন্ত্রীর 

    0
    41
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দীর্ঘদিনের অবসান ঘটিয়ে তীর্থযাত্রী ও স্থানীয় মানুষের স্বপ্নের মুড়িগঙ্গা সেতুর সোমবার শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে, ৪.৭৫ কিমি দৈর্ঘ্যের চার লেনের এই সেতু তৈরি এখন সময়ের অপেক্ষা। পৌষ সংক্রান্তির আগে গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সাগরদ্বীপ পৌঁছন মুখ্যমন্ত্রী। মেলা–পরিকাঠামো ও নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। পরে সরকারি অনুষ্ঠানে ২ হাজার ৩২৪ কোটি ৩০ লক্ষ টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, তৃণমূল শুধু মুখে বলে না। কাজে করে দেখায়।
    হাজারও প্রতিকূলতা রয়েছে এখানকার মানুষের। তাই এই সেতু নির্মাণ জরুরি ছিল। সেতু নির্মাণ হলে একদিকে যেমন স্থানীয় প্রায় ৩ লক্ষ মানুষের যাতায়াতের সুবিধা হবে তেমনই দেশব্যাপী পর্যটকদেরও জন্যও সুবিধা হবে।