
গায়ের জোরে বাংলা দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাঁকে পরোক্ষভাবে সাহায্য করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার লম্বা পোস্টে ফের একবার বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন পশ্চিমবঙ্গকে যেভাবে বেছে নিয়ে নিশানা করা হচ্ছে তা অভূতপূর্ব এবং উদ্বেগজনক। মানুষের আস্থা না জয় করতে পেরে এখন দখলের পথে এগোচ্ছে বিজেপি। রাজ্যের মানুষই প্রতিহত করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন নির্বাচন কমিশন একপক্ষ হয়ে কাজ করছে। তাঁর অভিযোগ ভোটের দিন ঘোষণা নিয়ে বিজ্ঞপ্তির আগেই ৫০ জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। যাদের মধ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, সিপি, আইজি, ডিআইজি, ডিএম, এসপিরাও রয়েছেন।
তৃণমূল সুপ্রিমোর কথায় সমস্ত প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ হচ্ছে বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এই প্রচেষ্টা সংবিধানের ওপর আঘাত বলছেন তৃণমূল নেত্রী।






