
ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শহিদ-স্বরাজদীপকে ভুলে গেলে চলবে না? ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রসঙ্গে নাম না করে এভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, ভিনরাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। তাঁদের বাংলাদেশি বলে তকমা দিয়ে পুশব্যাক করা হচ্ছে বলেও অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেছেন, রেশন, আধার, প্যান কার্ড থাকা সত্ত্বেও অত্য়াচার করা হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। মনে রাখবেন, এটা পশ্চিমবঙ্গ। এরা দেশ স্বাধীন করতে পারে, বাল্যবিবাহ রোধ করতে পারে। সতীদাহ প্রথা করতে পারে।
নরেন্দ্র মোদীর নাম না করে মমতা বন্দোপাধ্যায়ের উক্তি, নেতাজি নেতাজি-শহিদ-স্বরাজদীপকে ভুলে গেলেন? ইতিহাস ভুলবেন না। বাংলার গুরুত্ব ভুলবেন না।






