রাজ্যে শিল্প সম্ভাবনা নেই বলে বদনাম চলছে – মুখ্যমন্ত্রী

0
123
ছবি সৌজন্যে :ফেসবুক

পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনা নেই বলে কিছু মানুষ শুধু বদনাম করে। ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস কনক্লেভে রাজ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন ক্ষমতায় এসে চ্যালেঞ্জ নিয়েছিলেন বাংলার ভাবমূর্তি বদলাবেন। এখন সেই পরিবর্তন চোখে পড়ছে। তিনি জানিয়েছেন দেশে লজিস্টিক হাব হিসেবে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সেই কারণে অ্যামাজন, ফ্লিপকার্টের মত সংস্থা এরাজ্যে বিনিয়োগ করছে। ২৪ ঘণ্টা বিদ্যুৎ, কয়লা, দক্ষ মানবসম্পদ, প্রশিক্ষিত কর্মী সবই রয়েছে পশ্চিমবঙ্গে। এটাই বাংলার ট্যালেন্ট পুল। ১৪ বছরে শ্রমদিবস নষ্টের সংখ্যা শূন্য বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায় কিছু মানুষ পরিকল্পিতভাবে শুধু বাংলার বদনাম করেন, কিন্তু বাস্তবতা তাঁদের জানা নেই। শান্তিপূর্ণ রাজ্য হিসেবে বাংলার অবস্থান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

তাঁর অভিযোগ কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেক নিউজ ছড়িয়ে বাংলার বদনাম করছে। তাঁর দাবি এরাজ্যে ৯৫ টি সামাজিক প্রকল্প চলছে যা দেশের কোনও রাজ্যে নেই।