
ধস-বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বৈঠকের পর তিনি ফিরবেন কলকাতায়। সোমবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সম্ভবত এটাই পুজোর আগে মন্ত্রিসভার শেষ বৈঠক। কয়েকদিনের টানা বৃষ্টিতে বিধ্বস্ত পাহাড় থেকে সমতল। ধসে বিপর্যস্ত পাহাড়, অন্যদিকে জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তা সহ একাধিক নদীতে। তারমধ্য দফায় দফায় তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে। এরজেরেই টাকিমারি, মালবাজার সাব ডিভিশনের বিভিন্ন এলাকা, জলপাইগুড়ির ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করে মাইকে প্রচার করা হচ্ছে। অন্যদিকে দার্জিলিংয়ের চিত্রেতে নতুন করে ধস নেমেছে। কালিম্পং জেলা প্রশাসন থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে আপাতত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকবে।









