দলে সম্মান পাচ্ছেন না কর্মীরা, অভিযোগ মমতার ভাইয়ের

0
108
কর্মীরা দলে সম্মান পায় না বলেই লোকসভা ভোটে কিছু জায়গায় ফল খারাপ হয়েছে তৃণমূলের। রামপুরহাটে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাত ভাই।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নিহার মুখোপাধ্যায় বলেছেন কর্মীরা ঠিকমত সম্মান পেলে লোকসভা ভোটে আরও বেশি লিড হত। তাঁর কথায় কর্মীরা সম্মান ছাড়া আর কিছু চান না। নিহার মুখোপাধ্যায় যখন একথা বলছেন তখন ওই মঞ্চে বসে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন লোকসভা ভোটে যেখানে ভাল ফল হয়নি সেখানে কর্মীদের ওপরে দোষ পড়েছে। কিন্তু নেতৃত্বকে বুঝতে হবে কেন ফল খারাপ হয়েছে।
কর্মী এবং নেতৃত্ব-র মধ্যে একটা মিলের অভাব হয়েছে বলে মন্তব্য করেছেন নিহার মুখোপাধ্যায়।
ছবি  সৌজন্যে : নিজস্ব