
ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করে কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন দেব তাঁকে বারবার বলত। বন্যায় বার বার ঘাটালে গিয়েছেন। ডিভিসির জলে ভাসত। ১০ বছর ধরে কেন্দ্রকে চিঠি দিয়েছেন। কিন্তু শুধু ধোঁকা পেয়েছেন।
এরপরেই তিনি বলেছেন এবার ওঁদের বোকা বানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন ৫০০ কোটি টাকার কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাকি হাজার কোটি টাকার কাজ শেষ হবে শীঘ্রই। তিনি আরও বলেছেন অনেকে বড় বড় কথা বলেন। কিন্তু কথা রাখেন না। কিন্তু তিনি ১০০ শতাংশ কথা রাখার চেষ্টা করেন, জুমলা করেন না। এদিকে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস নিয়েও আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ভোটের জন্য তড়িঘড়ি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করা হয়েছে।
শুভেন্দু অধিকারীর দাবি পুরোটাই মিথ্যাচার। ঘাটালবাসী পরপর ভোট দিয়েছেন কিন্তু মাস্টার প্ল্যান হয়নি।









