গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রী-সাংসদ মমতা আইন জানেন, ইস্তফা প্রসঙ্গে সিইও

    মুখ্যমন্ত্রী-সাংসদ মমতা আইন জানেন, ইস্তফা প্রসঙ্গে সিইও

    0
    35
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তিন বারের মুখ্যমন্ত্রী, সাংসদ ছিলেন, আইন ভালই জানেন। হেরেও ইস্তফা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনই মত সিইও মনোজ আগরওয়ালের।

    তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এতবার সাংসদ ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিন বারের মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু বলা তাঁর শোভা পায় না। দেশের সংবিধান আছে তা সুপ্রিম আছে। সিসিটিভি বন্ধ করে গণনাকেন্দ্রে শারীরিক নিগ্রহের মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ওড়ালেন নির্বাচন ডিইও। কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও রণধীর কুমার বিবৃতি দিয়ে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং মনগড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোট গণনাকেন্দ্রে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে। লাথি মারা হয়েছে। সেই সময় সিসি ক্যামেরা বন্ধ ছিল বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন ভাল জানেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    এই প্রসঙ্গে মনোজ আগরওয়াল বলেছেন তাঁর কাছে এই সংক্রান্ত কোনও অইভযোগই আসেনি। অভিযোগ জানানো হলে এফআইআর থাকত। তিনি ডিইও-র সঙ্গে কথা বলেছেন।