গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National মণিপুর ঃ তোপের মুখে মুখ্যমন্ত্রী বীরেন সিং

    মণিপুর ঃ তোপের মুখে মুখ্যমন্ত্রী বীরেন সিং

    0
    120
    chief minister n biren singh
    chief minister n biren singh

    দলের বিধায়কদেরইতোপের মুখে পড়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়কদের একাংশ।

    এমনকি কেউ কেউ এক ধাপ এগিয়ে মণিপুরে অচলাবস্থা চলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির থাকা বিধায়কদের মধ্যে একজন বলেছেন, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠক ডেকেছেন।

    কিন্তু এই বৈঠকে তো যৌথ বাহিনী, রাজ্য পুলিশের ডিজি, নিরাপত্তা উপদেষ্টা, মুখ্যসচিব, সিআরপিএফ এবং আসাম রাইফেলের আইজিকে ডাকতে পারতেন। বিধায়কদের বৈঠকে ডেকে লক্ষ্যপূরণ কি করে হবে। একই সঙ্গে তাঁর সংযোজন, বৈঠকে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কোনও প্রস্তাবই পাশ করানো হয়নি। বৈঠকে যে বিষয়গুলি নিয়ে প্রস্তাব পাশ করানো হয়েছে, সেগুলির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন ওই বিজেপি বিধায়ক। কারও অভিযোগ, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ভাল নয়। আর সেই কারণেই এই সঙ্কট এখনও চলছে। এই সমস্যার একমাত্র সমাধান হল যুযুধান দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানো।