গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home National কলকাতা জঞ্জালের শহর, মমতার নীরবতায় প্রশ্ন 

    কলকাতা জঞ্জালের শহর, মমতার নীরবতায় প্রশ্ন 

    0
    137
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কলকাতাকে জঞ্জালের শহর মন্তব্যে কেন নীরব রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই প্রশ্ন তুলেছে বিজেপি।
    সম্প্রতি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এক জনসভায় দেশের দূষণ প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে মেট্রোপলিটন সিটিগুলোর অবস্থার বর্ণনা দেন। দিল্লি নিয়ে নানা কথা বলেন ৷ তিনি বোঝান যে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা এই সমস্ত মহানগরের পরিস্থিতির তুলনায় হায়দরাবাদ অনেকটা ভাল জায়গায় আছে। সেই বিষয় তুলে ধরেই বোঝাতে গিয়ে তিনি বলেন, যদি দেশের একাধিক জঞ্জালময় শহরের নাম বলতে হয়, তাহলে কলকাতার নাম উপরের দিকে থাকবে। এরপরেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাবে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, রেবন্ত রেড্ডি কোন দিন কলকাতায়  আসেননি। রেবন্ত রেড্ডি কী বলল, তার সার্টিফিকেট তাঁর দরকার নেই। মানুষ কী বলছে, সেই সার্টিফিকেট দরকার।
    অন্যদিকে বিজেপি প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রীর নিরাবতা নিয়ে। এক্স পোস্টে বিজেপি বলেছে, কলকাতাকে অপমান। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে আছেন কোন স্বার্থে।